জেএনএফ ওয়েব ডেস্ক :-
পায়ে পড়ানো লোহার শেকল। চলাফেরা করার সময় ভীষন কষ্ট হয়। শেকল বাঁধা দুটি পায়ে কালশিটে পরে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু জীবনের প্রথম দিকটা এমন ছিল না। বাপি একটা সময় বন্ধুদের সাথে স্কুলে যেত। গ্রামের মাঠে খেলাধুলো করত মনের আনন্দে। কিন্তু বছর দশেক আগে পালটে যায় তার ছন্দবদ্ধ জীবন। মানসিক রোগ ধরা পরে। জমানো সঞ্চয়ের মাধ্যমে শিলিগুড়িতে গিয়ে ছেলের চিকিৎসা করান পেশায় দিনমজুর খোকন রায়। কিন্তু পরবর্তীতে অর্থের অভাবে বন্ধ হয়ে চিকিৎসা। দিনকে দিন বাড়তে থাকে মানসিক রোগ। বাধ্য হয়েই ছেলের পায়ে লোহার শেকল আটকে দেন পরিবারের সদস্যরা। খোকন বাবু বলেন,” গতকয়েক মাস ধরে পাড়াপ্রতিবেশীদের বাড়িতে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করতো বাপী। বাধ্য হয়েই শেকল দিয়ে বেঁধে রেখেছি। জমিজমা বেঁচে ছেলের চিকিৎসা করিয়েছি। এখন হাতে পয়সা নেই। সরকার এগিয়ে এলে ছেলেটাকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে পারবো। ” একই বক্তব্য জানিয়েছে পাড়াপ্রতিবেশিরা। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্যা লক্ষী বর্মন বলেন,” ঘটনা শুনেছি। বাপী মানসিক ভারসাম্যহীন হওয়ায় লোকজনের বাড়িতে ঢুকে ভাঙচুর, করতো। বাধ্য হয়েই পরিবারের সদস্যরা তাকে আটকে রেখেছে। তবে ওর চিকিৎসার জন্য উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। “
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…