জেএনএফ ওয়েব ডেস্ক :- পথ দূর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হল সোমবার ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলা পুলিশ উদ্যোগে ও ইটাহার থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণের সভাকক্ষে সচেতনতা মূলক শিবিরের আয়োজন করা হয় ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার টোটো চালকদের নিয়ে। দিনের পর দিন জাতীয় সড়কে পথ দূর্ঘটনা বেরে চলেছে। ইতিমধ্যে পথ দূর্ঘটনা এড়াতে জাতীয় সড়কে টোটো চলাচল সম্পুর্ণ নিষিদ্ধ করেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবুও টোটো চালকরা পুলিশ প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বেআইনি ভাবে জাতীয় সড়কে চলাচল করতে গিয়ে মাঝে মধ্যে পথ দূর্ঘটনার শিকার হওয়ায় শিবিরের আয়োজনে ব্লকের টোটো চালকদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সড়কে টোটো চলাচলের নানান দিক নিয়ে সচেতন করার পাশাপাশি জাতীয় সড়কে যাতে টোটো চালকরা টোটো নিয়ে যাতায়াত না করে ও নির্দিষ্ট পথ দিয়ে যাতায়াত করা সহ পথ নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে ব্লকের শতাধিক টোটো চালকদের সচেতন করেন উত্তর দিনাজপুর জেলা সহ ইটাহার পুলিশ সহ ট্রাফিক পুলিশ আধিকারিকরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসডিপিও রাইডেন লেপচা, ট্রাফিক ডিএসপি নেওয়ান তামাং, ইটাহার থানার আইসি দিপঙ্কর বিশ্বাস, ইটাহার থানার ট্রাফিক ওসি অভিজিৎ দত্ত, ট্রাফিক পুলিশ আধিকারিক দীপঙ্কর ঘোষ, অতুল ঠাকুর সহ অন্যান্যরা পুলিশ আধিকারিক গন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…