রাজ্যে রেশন কার্ডে নয়া নিয়ম, আবেদন শুরু হচ্ছে শীঘ্রই, জেনে নিন কোথায়, কীভাবে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- এই প্রথমবার দারিদ্র্যসীমার উপরে থাকা সমস্ত সচ্ছল পরিবারকে ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ড দেওয়া হবে। যার মাধ্যমে সরকারি পরিচয় পত্রের পাশাপাশি গণবণ্টন বহির্ভূত গেরস্থালির জিনিসপত্র কেনার ক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যাবে। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের জন্য এ রেশন কার্ডের আবেদন পত্র জমা দেওয়ার সময় শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই।

খাদ্য দফতর সূত্রে খবর, আগামী ৫ নভেম্বর থেকে ভর্তুকিহীন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। এর জন্য খাদ্য দফতরের নিয়ম মেনে ১০ নম্বর ফরম পূরণ করতে হবে। সেটি রেশন দোকান ও খাদ্য দফতরের অফিসে পাওয়া যাবে। এই ফরম সাধারণ মানুষকে বিলি করার জন্য রাজ্য জুড়ে বিশেষ শিবিরও খোলা হবে‌। জানা গিয়েছে, বিডিও অফিস, পুরসভার অফিসেও আবেদনপত্র জমা দেওয়া যাবে।

অনলাইনেও আবেদনপত্র জমা দেওয়া যাবে বলে জানিয়েছে খাদ্য দফতর। দফতরের পক্ষে জানানো হয়েছে, www. wbpds.gov.in ওয়েবসাইটে গিয়ে ১০ নম্বর ফরম ডাউনলোড করতে হবে। ফরম পূরণ করে জমা দেওয়া পর্যন্ত গোটাটাই অনলাইনে অর্থাৎ মোবাইলে বা কম্পিউটারে করা যবে। অনলাইনে আবেদনের সময়ে পরিচয় পত্র হিসেবে আধার কার্ডের ছবি আপলোড করতে হবে। আবেদন করার ৩০ দিনের মধ্যে ডিজিটাল রেশন কার্ডের হার্ডকপি চলে আসবে। বাতিল হয়ে যাবে পুরনো রেশন কার্ডটি।

নতুন এই স্মার্ট রেশন কার্ড দিয়ে রেশন দোকান থেকে ভর্তুকিযুক্ত চাল, গম কেনা যাবে না। তবে ভর্তুকিহীন তেল, মসলা, টুথপেস্ট, সাবান ইত্যাদি কেনা যাবে।

সৌজন্যে :- The Wall

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago