
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দীর্ঘদিনের এলাকার ব্যবসায়ীদের দাবি ছিল মাটির রাস্তা পাকা করার জন্য। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে রামকৃষ্ণ বাজারের ঢালাই রাস্তার কাজ এদিন শুরু হয় ঝাড়গ্রাম জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ শুভ্রা মাহাতোর উপস্থিতিতে। এছাড়াও ছিলেন জেলা পরিষদের ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন বাদে মাটির রাস্তা ঢালাই হওয়ায় খুশি ব্যবসায়ীরা। এরপর বর্ষাকালে আর অসুবিধা হবে না বাজারে আসা মানুষজনের। ঝাড়গ্রাম জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ শুভ্রা মাহাতো বলেন,’এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ওই রাস্তা ঢালাই করে দেওয়ার জন্য। এদিন থেকে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে।৭৫৫ মিটার মোট রাস্তা ঢালাই করার জন্য জেলা পরিষদ থেকে ৪৪ লক্ষ ৯৬ হাজার ৪১৪ টাকা বরাদ্দ করা হয়েছে।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…