
নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বহুবার বলেছেন, বাংলায় নানা ভাষা, নানা জাতির মানুষ মিলেমিশে একসঙ্গে থাকেন। সকলের কাছেই যাতে উন্নয়ন ও সরকারি সুযোগসুবিধা ঠিক মত পৌঁছায়, সেই লক্ষ্যে তিনি বিভিন্ন জনজাতির জন্য আলাদা আলাদা উন্নয়ন পর্ষদ গঠন করে দিয়েছেন। এবার হিন্দি ভাষীদের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজ্য সরকার রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের শিল্যান্যাস করতে চলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল হাওড়ার অরূপাড়ায় এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয়ের শিল্যান্যাস করবেন। বিশ্ববিদ্যালয় গড়ার জন্যে ইতিমধ্যেই জমি চিহ্নিত করে তা অধিগ্রহণ করা হয়েছে বলে নবান্ন থেকে জানা গিয়েছে। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনের আগে হাওড়া জেলার উন্নয়নে গত একবছরে যে সব সরকারি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেগুলি বর্তমানে কি অবস্থায় রয়েছে তা নিয়েও মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে খোঁজখবর নেবেন বলে মনে করা হচ্ছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…