Categories: রাজ্য

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র অশোকনগর, অবরোধ, পুলিসের গাড়ি ভাঙচুর

নিউজ ফ্ল্যাশ ডেক্স:- পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল উত্তর ২৪ পরগনার অশোকনগর। উত্তেজিত জনতা সরকারি বাস এবং পুলিসের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে নৈহাটি-হাবড়া সড়ক সংলগ্ন সুরিয়াতে। এদিন ওই এলাকারই বাসিন্দা সইফুদ্দিন মণ্ডল (৩২) বাইকে চেপে যাওয়ার সময় আচমকাই ১০ চাকার একটি লরি ধাক্কা মারে তাঁকে। দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী অকুস্থলে দাঁড়িয়ে থাকা একটি সরকারি বাসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে স্থানীয় থানার পুলিস অকুস্থলে এলে পুলিসের গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি ওই সড়কে প্রায় ৫ ঘণ্টা পথ অবরোধ করেন এলাকাবাসীরা। শেষে পুলিস লাঠিচার্জ করলে অবরোধ উঠে যায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকা দিয়ে যাতায়াতকারী লরি থেকে তোলা নেয় পুলিস। ফলে তোলা না দেওয়ার জন্য চালকরা ওই এলাকায় জোরে গাড়ি চালান। তার জেরেই এদিনের দুর্ঘটনাটি ঘটেছে বলেও দাবি করছেন অনেকে। ঘাতক লরিটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। শুরু হয়েছে তদন্ত।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago