ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রাঁচির করোনা পজেটিভ ব্যক্তির সঙ্গে ‘যোগ’ পাওয়ায় গোপীবল্লভপুরের ৮ জনকে পাঠানো হল কোয়ারেন্টাইনে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে এক ব্যক্তি ঝাড়খণ্ড রাজ্যের রাঁচিতে ল্যাবরেটরিতে কাজ করেন। ওই ব্যক্তির বাবা অসুস্থ থাকায় গত ২৫ মার্চ তিনি গোপীবল্লভপুরে আসেন। পরের দিন তাঁর বাবা প্রয়াত হন। বাবার অন্ত্যেষ্টি ক্রিয়া সেরে গত ৯ এপ্রিল মোটর সাইকেলে করে রাঁচিতে ফিরে যান ব্যক্তিটি। আগামী ৭ মে গোপীবল্লভপুরে আসার জন্য অগ্রিম শারীরিক পরীক্ষা করতে রাঁচির হাসপাতালে যান। সেখানেই গত ২৫ তারিখ তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তারপরই ওই ব্যক্তিকে রাঁচিতে আইসোলেশনে পাঠানো হয়। পাশাপাশি গত ২৬ এপ্রিল রাঁচির ডেপুটি কমিশনার রাই মহিমাপত রায় চিঠি দিয়ে ৮ জনের নামের তালিকা ঝাড়গ্রামের জেলাশাসককে পাঠিয়েছেন। তারপরেই ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ৮ জনকে খুঁজে বের করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁদের শারীরিক পরীক্ষাও করানো হবে বলে জানা গিয়েছে।
ছবি : প্রতীকী
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…