
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : উপসর্গ ছাড়ায় রাঁচির ব্যক্তির করোনা পজেটিভ হওয়ায় চিন্তায় পড়েছেন গোপীবল্লভপুরে তাঁর পরিবার। করোনা পরীক্ষার আগে বা পরে কোন উপসর্গ দেখা মেলেনি ওই ব্যক্তির শরীরে। যদিও তিনি আগামী ৭ মে বাড়ি ফিরে আসার জন্য নিজ উদ্যোগে তাঁর শরীরের পরীক্ষা করিয়ে ফিট সার্টিফিকেট আনতে যান। তখন সেখানে করোনা আছে জানার জন্য পরীক্ষা করা হয় গত ২১ তারিখ। তারপরই ২৫ এপ্রিল তাঁর করোনা পজেটিভ দেখা মিলেছে। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে ওই ব্যক্তি ১৪ আগে গিয়েছেন। তাই এখানে এসে করোনা সংক্রমনের তেমন লক্ষণ পাওয়া যাচ্ছে না। কারণ এখানকার তাঁর সংস্পর্শে আসা কোন ব্যক্তিই অসুস্থ হননি। ওই ব্যক্তি রাঁচিতে ফিরে গিয়ে ল্যাবরেটরিতে কাজ করার সময় সেখানে কোনভাবে করোনা সংক্রমণ হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও এই মুহূর্তে ওই ব্যক্তি ‘সুস্থ’ রয়েছেন বলে তিনি দাবি করেছেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…