রবিবার দুপুরে ঝাড়গ্রামের জামদায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় পুলিশ সুয়োমুটো মামলায় গ্রেপ্তার তৃণমূলের ৪ জন ও বিজেপির ২ জন


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার দুপুরে ঝাড়গ্রামের জামদায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় পুলিশ সুয়োমুটো মামলায় গ্রেপ্তার তৃণমূলের ৪ জন ও বিজেপির ২ জন। ঝাড়গ্রাম থানার এক সাব-ইন্সপেক্টর ঝাড়গ্রাম থানার আইসির কাছে একটি কেস রুজু করে। যার নম্বর হল ৬৪/২১, তারিখ ২৮/০৩/২১। ওই মামলায় পুলিশ সরকারি কর্মীকে বাধা দেওয়া, অনৈতিক ভাবে অসৎ উদ্দেশে জড়ো হওয়া, খুনের চেষ্টা, নাইন এমপিও অ্যাক্ট, এইটটিন হাইওয়ে অ্যাক্টের ধারায় মামলা রুজু করেছে। এই ঘটনায় পুলিশ মোট ৬ জনকে গ্রেপ্তার করে ঝাড়গ্রামের সিজেএম আদালতে সোমবার হাজির করে। ধৃতেরা হলেন, সাবির আলি, শুভম বিশ্বাস, রাজা খন্দক, বিজয় বারিক, সুশান্ত দে, সুকান্ত দে। এদের মধ্যে শুভম বিশ্বাস ও সুকান্ত দে বিজেপির কর্মী-সমর্থক। বাকিরা তৃণমূলের কর্মী-সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। সোমবার ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হলে বিচারক অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি মামলার তদন্তকারী অফিসারকে ৮ এপ্রিল আদালতে কেস ডায়রি তলব করার নির্দেশও দিয়েছেন বিচারক।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

5 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago