ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোট পরবর্তী হিংসা রুখতে জেলাবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন বিজেপির জেলা সভাপতি তুফান মাহাতো। এদিন সাংবাদিক সম্মেলন করে জেলা সভাপতি তুফান মাহাতো বলেন,’তৃণমূল আমাদের দলীয় কর্মীদের উপর আক্রমণ করছে। চন্দ্রীতে আমাদের একজন দলীয় কর্মী মারা গিয়েছেন। নয়াগ্রামে একজন আহত হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি আছে। এছাড়াও নয়াগ্রামে ১০ জন জখম হয়েছেন। ঝাড়গ্রাম জেলায় আমাদের ৩-৪ জন দলীয় কর্মী সমর্থক জখম হয়েছেন। আমরা পুলিশ প্রশাসনকে বারে বারে জানিয়েছি এলাকায় শান্তি রাখার জন্য। পুলিশ-প্রশাসন তাঁদের মত কাজ করছেন। কিন্তু তৃণমূল পুলিশ প্রশাসনের কাজে বাধা দিচ্ছে। যার ফলে পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভাবে কাজ করতে পারছে না। জেলার সমস্ত মানুষের কাছে আহ্বান জানাব আপনারা নিজ নিজ এলাকায় শান্তি বজায় রাখুন এবং কোন প্ররোচনায় পা দেবেন না।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…