ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার দুপুরে জামদায় তৃণমূলের মহিলা কর্মীর বাড়িতে বাথরুমের জানালা দিয়ে স্নানের দৃশ্য দেখার পাশাপাশি তার উপরে চড়াও হওয়ার ঘটনায় গ্রেপ্তার বিজেপি ১ জন। এই ঘটনায় তৃণমূলের ওই মহিলা কর্মী ঝাড়গ্রামের মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মহিলা জানিয়েছেন,‘২৮ তারিখ আনুমানিক দুপুর ২টা থেকে আড়াইটা নাগাদ আমার বাড়িতে স্নান করছিলাম। সেই সময় দেবব্রত পাল, ফকির রাউৎ আমার বাড়িতে আসে। সুকান্ত দে দরজা খুলে দেয় এবং এরা তিনজনে মিলে জানালা দিয়ে আমার স্নান করা দেখতে থাকে এবং মোবাইলে ছবি তুলতে থাকে। আমি দেখতে পেয়ে গেলে ওরা ছুটে আসে আমার দিকে এবং আমাকে ঝাপটে ধরার চেষ্টা করে। আমি চিৎকার করি সেই সময় ওরা আরো লোকজন ডেকে নেয়। তখন পাড়ার ছেলেরা দোল খেলছিল ওরা ছুটে আসে আমাকে বাঁচানোর জন্য। তখন বাকিরা সকলে পালিয়ে যায়। ওরা হাতে লাঠি, টাঙি, ভোজালি নিয়ে আসে। ওরা বলতে থাকে আমার ইজ্জত নেবে এবং পাড়ায় থাকতে দেবে না।’ এই ঘটনায় সুকান্ত দে ইতিমধ্যে অন্য একটি পুলিশের সুয়োমুটো মামলায় গ্রেপ্তার হওয়ায় পুলিশ শোন অ্যারেস্টের আবেদন করেন। সোমবার ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচা এই মামলার তদন্তকারী অফিসারকে ৭ এপ্রিল আদালতে কেস ডায়রি তলবের নির্দেশ দিয়েছেন।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…