ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : অবৈধ হরিণ শিকার রোধে বড় ধরনের সাফল্য পেল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বন দফতরের অফিসাররা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে নয়াগ্রাম রেঞ্জের বন দফতর নয়াগ্রাম থানার কুড়চিবনি গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করল হরিণের মাংস, চামড়া এবং সিং। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে নয়াগ্রাম বন দপ্তরের আধিকারিক শিবরাম রক্ষিত ও বন দফতরের কর্মীদের নিয়ে কুড়চিবনি গ্রামের পাড়ু মুর্মু নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে হরিণের মাংস, চামড়া এবং শিং উদ্ধার করেন। নয়াগ্রাম বন বিভাগের আধিকারিক শিবরাম রক্ষিত জানান,‘ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বন দপ্তরের পক্ষ থেকে একটি এফআইআর করা হবে এবং পুলিশ সমস্ত ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।’ তবে এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী এখনও নিরাপদ নয় নয়াগ্রামের জঙ্গলে থাকা হরিণ? চোরা শিকারিদের নজরে পড়েছে প্রকৃতির অনন্য সুন্দর এই হরিণ কুল? অভিযোগ পাওয়ার পর নয়াগ্রাম থানার পুলিশ পাড়ু মুর্মু নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে ওই ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে নয়াগ্রাম থানার পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…