মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রায় পাঁচ হাজার পরিবারকে জমির মালিকানার নথিপত্র প্রদান

পশ্চিম মেদিনীপুর:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ প্রায় পাঁচ হাজার পরিবারকে জমির মালিকানার নথিপত্র প্রদান করা হল এক অনুষ্ঠানের মাধ্যমে। এদিন জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পি, মোহন গান্ধী, জেলাপরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, মেদিনীপুর পুরসভার পুরপ্রধান প্রণব বসু, খড়্গপুর পুরসভার পুরপ্রধান প্রদীপ সরকার সহ আন্যান্য আধিকারিকরা। জেলাশাসক পি, মোহন গান্ধী জানান, মুখ্যমন্ত্রী গত ডিসেম্বর মাসে এসেই নির্দেশ দিয়ে গিয়েছিলেন যেসব পরিবারের কাছে জমির মালিকানার কোন নথি নেই, প্রশাসনিক উদ্যোগে তাদের নথির ব্যবস্থা করার জন্য। সেইমত আজ খড়্গপুরের খাসজঙ্গল, মেদিনীপুরের বাড়পাথর ক্যান্টনমেন্ট, চাঁদিয়ানা বাজার, কর্নেলগোলা ও কেরানীটোলার আংশিক মৌজায় বসবাসকারী ৪৫৪৩ টি পরিবারকে সরকারি ভাবে জমির মালিকানা করা হল। এছাড়াও যেসব পরিবারের কাছে জমির কোনরকম কাগজপত্র নেই, তাদের জমি লিজের অন্তর্ভুক্ত করা হল। এদিন অনুষ্ঠান মঞ্চেই মেদিনীপুর ও খড়্গপুরের ৩৭ জনের হাতে জমির মালিকানার নথিপত্র তুলে দেওয়া হয়।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 day ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

5 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

6 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

6 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

6 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

6 days ago