
পশ্চিম মেদিনীপুর:- প্লাস্টিক মুক্ত শহর গড়তে আজকে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে পরিবেশ সচেতনতা শিবির ও জুট ব্যাগ বিতরণ করা হলো । শহরবাসীর কাছে আবেদন করা হল তারা যেন পলি ব্যাগ ব্যবহার না করে এবং যেখানে সেখানে পলিব্যাগ না ফেলে ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার প্রশাসক তথা এস ডি ও দীননারায়ন ঘোষ ও প্রাক্তন পৌরপিতা তথা জেলা পরিষদের মেন্টর প্রণব বসু এবং সমস্ত ওয়ার্ড এর প্রাক্তন কাউন্সিলর । প্রত্যেক ওয়ার্ড এর চারজন করে মোট 100 জনকে এই জুট ব্যাগ প্রদান করা হয় এবং পরে পৌরসভার কর্মী প্রত্যেক ওয়ার্ড এর সমস্ত বাড়িতে গিয়ে ব্যাগ প্রদান করিয়া আসিবে ।এবং যে সমস্ত দোকানদার পলি স্টক করে রাখবে তাদেরকে ২৫০ টাকা ফাইন করা ।এবং যে সমস্ত ব্যক্তি হাতে করে পলি ব্যাগ নিয়ে যাবে তাদের জন্য 50 টাকা ফাইন করা হবে ।অনুষ্ঠানের মূল কর্মসূচী হলো পরিবেশকে প্লাস্টিক দূষণ মুক্ত করা ।এখন দেখার বিষয় এই অনুষ্ঠানের পর মানুষের মনে কতটা সচেতনতা আসে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…