মৃতদেহ সৎকার করতে গিয়ে হাতির হানায় শশ্মানে মৃত্যু হল এক ব্যক্তির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মৃতদেহ সৎকার করতে গিয়ে হাতির হানায় শশ্মানে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সুভাষ মাহাতো(৪০)। মৃত সুভাষের বাড়ি ঝাড়গ্রাম ব্লকের ধুলাভুড়রি গ্রামে। তিনি ঝাড়গ্রাম শহরের একটি ভূষিমাল দোকানের কর্মী ছিলেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ঝাড়গ্রাম শহরে বেনাগড়িয়া এলাকায় মেহেরা বাঁধের শশ্মান ঘাটে। ঝাড়গ্রাম শহরের মধ্যে হাতি ঢুকে তাণ্ডবের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বুধবার বেনাগেড়িয়ার বাসিন্দা লাল্টু মাহাতোর স্ত্রী সরস্বতী মাহাতো বার্ধক্য জনিত অসুখে মারা যান। রাত ১১টা নাগাদ মেহেরা বাঁধ শ্মশান ঘাটে দাহ করতে নিয়ে যায় প্রতিবেশিরা। প্রতিবেশি সুকুমার মাহাতোর সঙ্গে বন্ধু সুভাষ মাহাতো শশ্মানে গিয়েছিলেন। সুকুমার ও সুভাষ ভূষিমাল দোকানে একসঙ্গে কাজ করতেন। চিতায় জল দেওয়ার শেষ বেলায় দাঁতাল হাতি ঢুকে পড়ে শ্মশানঘাটে। যার জেরে ঘটে বিপত্তি। হাতিটি সুভাষকে শুঁড়ে তুলে আছাড় মেরে পা দিয়ে থেতলে দেয়। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। সুভাষের বাড়িতে রয়েছে স্ত্রী ও ছেলে-মেয়ে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago