
হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলা পুলিশের ‘প্রত্যার্পন’ অনুষ্ঠানের মাধ্যমে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল তুলে দেওয়া হল প্রকৃত মালিকদের হাতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কুঁয়ার ভূষণ সিং, অতিরিক্ত পুলিশ সুপার(হেড কোয়ার্টার) বিশ্বজিত মাহাতো, এসওজি সেলের ওসি মহম্মদ আলি প্রমুখ।
২০১৯ সালে জানুয়ারি মাসে তৎকালীন পুলিশ সুপার অরিজিৎ সিনহা মোবাইল ফিরিয়ে দেওয়ার কর্মসূচি ‘প্রত্যার্পন’ এর সিদ্ধান্ত নেয়। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,‘হারিয়ে যাওয়া মোবাইল গুলি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়খণ্ড ও ওডিশা রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত এনিয়ে জেলায় মোট ৫৮০টি মোবাইল তুলে দেওয়া হয়েছে মালিকদের হাতে। যার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ ৭৫ হাজার টাকা।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…