মানিকপাড়া কলেজের বাংলা বিভাগের উদ্যোগে দু’দিনের আন্তর্জাতিক আন্তর্জালিক সেমিনার হল


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
মানিকপাড়া কলেজের বাংলা বিভাগের উদ্যোগে দু’দিনের আন্তর্জাতিক আন্তর্জালিক সেমিনার হল গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর। অনুষ্ঠানের শুরুতে ভাচুর্যাল সঙ্গীত পরিবেশন করে কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী দেবলীনা দে, স্মৃতি নন্দীগ্রামী ও ফুলেশ্বরী মাহাত। তবলায় সঙ্গত করেন সত্যানন্দ মাহাত। মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে এবং আইকিউএসি-এর সহযোগিতায় দু’দিন ব্যাপী আন্তর্জাতিক স্তরের আন্তর্জালিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছিল। উক্ত আলোচনা চক্রে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের প্রায় এক হাজার ছাত্র, গবেষক ও অধ্যাপক। ‘বিশ শতকের বাংলা কবিতায় অতীন্দ্রিয় জগৎ’ ছিল আলোচনার মূল বিষয়। আলোচনায় চক্রে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শ্রুতিনাথ চক্রবর্তী, অধ্যাপক বাণীরঞ্জন দে, অধ্যাপক ফজলুল হক সৈকত, অধ্যাপক ঋতম মুখোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপক ও গবেষক গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনাচক্রের সম্পর্কে অনুষ্ঠানের সভাপতি তথা মুখ্য উপদেষ্টা কলেজের অধ্যক্ষা ডঃ উমা ভৌমিক বলেন,‘বাংলা কবিতায় সম্পূর্ণ নূতন বিষয়ে আন্তর্জাতিক আলোচনা চক্র আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এতে বাংলা কবিতার একটি অনালোকিত দিক উদ্ঘাটিত হয়েছে। এজন্য বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডঃ মধুসূদন কামিল্যা ও আইকিউএসি-এর কো-অর্ডিনেটর অধ্যাপিকা মঞ্জুষা সিংহ মহাপাত্র সহ অন্যান্য সকলকে অভিনন্দন জানাই। আর কারিগরি দিকটি সুন্দর ভাবে দেখেছেন মোহনপুর গর্ভমেন্ট জেনারেল ডিগ্রি কলেজের অধ্যাপক সুব্রত চক্রবর্তী ও অধ্যাপক অয়ন মণ্ডল। তাদেরও ধন্যবাদ জানাই।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago