মানসিক অবসাদে আত্মহত্যা করতে মাঝ গঙ্গায় ঝাঁপ বৃদ্ধার

জেএনএফ ওয়েব ডেস্ক :-ছেলে মারা গেছে চার মাস আগে, নিজেও নানা রোগে জর্জরিত, সহ্য করতে না পেরে মানসিক অবসাদে আত্মহত্যা করতে মাঝ গঙ্গায় ঝাঁপ। প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে এক মৎস্যজীবী জীবিত অবস্থায় উদ্ধার করে থাকে। পুলিশের তত্ত্বাবধানে ওই বৃদ্ধা এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানা এলাকার। সূত্রের খবর বর্ধমান মেমারি থানার গদাই তলা এলাকার বাসিন্দা লক্ষ্মী প্রামাণিক। বয়স আনুমানিক 65 বছর। জানাযায় 4 মাস আগে তার একমাত্র সন্তানের মৃত্যু হয়। এর পরেই দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন। তার উপর শরীরের নানান রকমের রোগে জর্জরিত ছিলেন। মানসিক যন্ত্রণা আর সহ্য করতে না পেরে আত্মহত্যার জন্য গঙ্গায় ঝাঁপ দেন তিনি। দীর্ঘক্ষন গঙ্গায় ভেসে থাকার পর হাত তুলে চিৎকার করতে থাকে। শান্তিপুর থানার বেলঘড়িয়া গ্রামের এক মৎস্যজীবী নজরে আসে। তৎক্ষনাত তার নৌকা নিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে এলাকায় নিয়ে আসে। এরপর এই খবর দেওয়া হয় শান্তিপুর। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে ওই বৃদ্ধাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। প্রশাসন সূত্রে খবর ঐ বৃদ্ধার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যাতে ওই বৃদ্ধাকে তাদের হাতে তুলে দেওয়া যায়।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago