জেএনএফ ওয়েব ডেস্ক : দুয়ারে সরকারের ক্যাম্পে ভিরের চাপে পদপিষ্ট হওয়ার খবর যেমন শোনা যাচ্ছে, তেমনি প্রচণ্ড দাবদাহের মধ্যে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হওয়ার খবরও মিলছে মাঝে মধ্যেই। কিন্তু ভিন্য চিত্র দেখা গেল কোচবিহার ১ নম্বর ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকার ধাইয়ের হাট হাই মাদ্রাসা স্কুলে। সেখানে শিক্ষকরা যেমন দুয়ারে সরকারের ক্যাম্পে আসা বাসিন্দাদের আবেদনপত্র পূরণ করে দেওয়ায় সহযোগিতা করছেন। তেমনি কন্যাশ্রীর ছাত্রীদের দিয়ে লাইনে দাঁড়ানো বাসিন্দাদের হাতে তুলে দিচ্ছেন পানীয় জল, সরবত এবং ওয়ারেস। এতে সেখানকার বাসিন্দারা যেমন খুশি, তেমনি শান্তিপূর্ণ ভাবে চলায় ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মীরাও।
ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হামিদুল ইসলাম বলেন, “আমাদের এই মাদ্রাসায় আজ নিয়ে দুদিন হল দুয়ারে সরকারের ক্যাম্প চলছে। আরও একদিন হওয়ার কথা রয়েছে। প্রথম দিন থেকেই আমরা ক্যাম্পে আসা প্রত্যেককেই আবেদনপত্র পূরণ করে দেওয়া, আঠা দিয়ে ছবি সেটে দেওয়ার পাশাপাশি কন্যাশ্রীর ছাত্রীদের দিয়ে পানীয় জল, সরবত, ওয়ারেস দিয়ে সাহায্য করেছি। স্কুলের সমস্ত শৌচাগার খুলে দিয়ে ব্যবহার করতে দিয়েছি।” আরেক শিক্ষক উপেন্দ্র চন্দ্র চন্দ বলেন, “দুয়ারে সরকার ক্যাম্পে এসে একটা মানুষও যাতে সমস্যায় না পড়ে সেদিকে আমাদের শিক্ষক ও কন্যাশ্রীর ছাত্রীরা নজর দিয়েছে। এর জন্য সকলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। মানুষের উপকারে আসতে পেরে আমাদের ভালো লাগছে।”
রাজ্য জুরেই চলছে দুয়ারে সরকারের ক্যাম্প। দুই তিনটি বুথ নিয়ে এই ক্যাম্প গুলো হচ্ছে। মূলত মহিলাদের ভিড় জমছে এই ক্যাম্প গুলোতে। বহু জায়গা থেকে খবর আসছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কোথাও কোথাও ভিরের চাপে পদপিষ্টের মত ঘটনাও ঘটছে। এই অবস্থায় কোচবিহার ১ নম্বর ব্লকের পানিশাল গ্রাম পঞ্চায়েত এলাকার ধাইয়েরহাট হাই মাদ্রাসার শিক্ষক ও ছাত্রীদের পরিষেবার চেষ্টা নজির স্থাপন করেছে বলেই মনে করা হচ্ছে।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…