Breaking
15 May 2026, Fri

মানবিকতার অনন্য নজির ঝাড়গ্রামের অবসর প্রাপ্ত নার্স সুজাতা সরকারের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মানবিকতার এক অনন্য নজির গড়লেন ঝাড়গ্রাম জেলা হাসপাতালের অবসর প্রাপ্ত নার্স সুজাতা সরকার।।এদিন তাঁর দেওয়া ৫ লক্ষ টাকা ব্যয়ে হাসপাতালের চত্ত্বরে তৈরি করা হয়েছে একটি বিশ্রামস্থল। যেখানে রোগীর পরিজনরা বিশ্রাম নিতে পারবেন। নার্স সুজাতা সরকারের কথায়,’মানুষের জন্যই তো মানুষ। তাঁদের পাশে দাঁড়াতে না পারলে কি আর করলাম এ জীবনে।’

Developed by