জেএনএফ ওয়েব ডেস্ক : করোনার অতিমারি মোকাবেলায় অক্সিজেন সঙ্কট দেশ জুড়ে ব্যাপক আকার নিয়েছে। এই সুযোগে জীবন মরণের মুখে দাঁড়িয়ে থাকা অসহায় মানুষদের চরা দামে অক্সিজেন বিক্রি করা হচ্ছে বলেও বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠে এসেছে। এই পরিস্থিতিতে অক্সিজেনের অভাব মেটাতে উদ্যোগী মাথাভাঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন এভারগ্রীন ক্লাব। তাঁদের উদ্যোগে মাথাভাঙায় চালু হল অক্সিজেন পার্লার।
আজ আনুষ্ঠানিক ভাবে ওই অক্সিজেন পার্লারের সূচনা করেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্থ প্রতিম রায়, ধীরেন্দ্র নাথ বর্মন, আবু তালেব আজাদ সহ অন্যান্য ক্লাবের সদস্যরা। এদিন এভারগ্রিন ক্লাবের সভাপতি উদায় শংকর চক্রবর্তী বলেন, “মাথাভাঙায় যেহেতু করণা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে, তাই অক্সিজেনের প্রয়োজন হতে পারে। বাধ্য হয়ে সদস্যরা আলোচনা করে এই অক্সিজেন পার্লার খোলার উদ্যোগ নিয়েছে। যেকোনো মানুষজন আমাদের ক্লাবের সঙ্গে যোগাযোগ করে অক্সিজেন সিলিন্ডার পেতে পারেন। মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী বলেন, “এভারগ্রীন ক্লাব যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যি সত্যিই প্রশংসনীয়।”
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…