কোচবিহারে মদপ্য ছেলের হাতে খুন বাবা, মা- বৌদি সহ তিনজন জখম!

জেএনএফ ওয়েব ডেস্ক : মদপ্য অবস্থায় ধারাল অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর ভাবে আহত মা ও বৌদি সহ তিন জন। কোচবিহার পুন্ডিবাড়ি থানার উত্তর খাগারাবাড়ি এলাকার রাজা রামমোহন সরণী এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুন্ডিবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাবার নাম রুপকুনি কুমার দেব (৯৮)। অভিযুক্ত ছেলে নাম শম্ভু দেব। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
রূপকুনি কুমার দেবের চার ছেলে। এরমধ্যে অভিযুক্ত শম্ভু দেব তৃতীয় ছেলে। সে পেশায় ট্রাক চালক। গতকাল সন্ধ্যায় মদপ্য অবস্থায় বাড়িতে ফেরে সে। এরপরেই বাড়ি থেকে একটি ধারাল দা হাতে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল দিতে শুরু করে। ওই সময় বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা মায়ের হাতে ধারাল অস্ত্র দিয়ে কোপ দেয়। তারপরেই বৃদ্ধ বাবার উপড়ে চরাও হয়। দা দিয়ে এলোপাতারি কোপাতে শুরু করে। ওই সময় বড় ছেলের স্ত্রী বাঁধা দিতে আসলে প্রথমে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর তাঁকেও মাথার পিছনে কোপানো হয়। পরে খবর পেয়ে বাড়ির দিকে ছুটে আসতে থাকা দ্বিতীয় ছেলের উপরেও হামলা চালায় অভিযুক্ত। ওই এলাকার পঞ্চায়েত সদস্য গৌতম পণ্ডিত জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে সকলকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। বাবা অর্থাৎ রুপকুনি দেবের অবস্থা খারাব থাকায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে সেখানেই তিনি মারা যান। বাকিরা গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্তের ভাইপো নিরঞ্জন দেব বলেন, “খবর পেয়ে রাতেই পুলিশ বাড়িতে আসে। অভিযুক্ত কাকাকে তুলে নিয়ে গেছে। ধারাল অস্ত্র টিও উদ্ধার করেছে। ওই কাকার পরিবার এখন অন্যত্র গিয়ে পালিয়ে রয়েছে। আমরা চাই অভিযুক্তের কঠিন শাস্তি হোক।”

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago