ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মাথাভাঙ্গার পঞ্চানন মোড়ে মেয়েদের মাতৃ আশ্রয় হোমে আসলেন কোচবিহার জেলা পুলিশ সুপার কে কান্নান। শনিবার সকালে তিনি মাতৃ আশ্রয় হোমে থাকা মেয়েদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে করোনা মোকাবেলায় সেনিটাইজার ও কিছু খাদ্য সামগ্রী সহ অন্যান্য জিনিস পত্র হাতে তুলে দেন। এই সহযোগিতা পেয়ে মাতৃ আশ্রয় হোমের মেয়েরা কোচবিহার জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন তার সাথে মাতৃ আশ্রয়ে উপস্থিত ছিলেন হোম এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় কল্পনা বর্মনের স্বামী তথা শীতলকুচি কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙ্গা থানার আইসি বিশ্বাশ্রয় সরকার, বর্তমান হোম দেখাশোনার দায়িত্বে থাকা প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন এর পুত্রবধূ অঙ্কিতা দেব সহ আরও অনেকে। এদিন জেলা পুলিশ সুপার হোমের মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করার পর ফিরে যান। এরপর প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন সাংবাদিকদের বলেন, সকালবেলায় আইসি সাহেব টেলিফোন মারফৎ জানালেন জেলা পুলিশ সুপার আমাদের মাতৃ আশ্রয়ে আসবেন। সেইমতো উনি হোম এসে মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং করোনা মোকাবেলার জন্য মেয়েদের হাতে স্যানিটাইজার, জলের বোতল, চাল, ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেন। তিনি আরও বলেন, ‘হোম চালানোর ক্ষেত্রে কোন প্রয়োজন হলে এসপি সাহেব যথা সাধ্য চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…