
নদিয়ার কৃষ্ণনগরে মৃৎশিল্পী জয়ন্ত পালের হাতে তৈরি মাত্র তিন ফুটের দুর্গা প্রতিমা রওনা দিতে চলেছে কানাডায়। মৃৎশিল্পী জয়ন্ত পাল জানান, করোনা আবহের কারণে থমকে গিয়েছিল মৃৎশিল্পীদের হাতের কাজ। সরকারি বিধি নিষেধ জারি থাকায় অনেক পুজো উদ্যোক্তারাই সেই অর্থে প্রতিমা বায়না দিতে পারিনি। তবে বিদেশ থেকে প্রতিমা অর্ডার পাওয়ায় অনেকটাই আশার আলো দেখতে পেয়েছিল মৃৎশিল্পীরা। প্রত্যেক বছরই মৃৎশিল্পী জয়ন্ত পালের হাতে তৈরি দুর্গাপ্রতিমা দেশের বিভিন্ন জায়গায় অর্ডারের মাধ্যমে পৌঁছে যেত। অন্যান্য বছর বিদেশ থেকেও প্রতিমা তৈরীর অর্ডার আসতো, কিন্তু করোনা অবহের কারণে প্রতিমা তৈরীর অর্ডার না মেলায় মাথায় হাত পড়ে গিয়েছিল মৃৎশিল্পীদের। এবছর দেশের বাইরে থেকে দুর্গাপ্রতিমার অর্ডার পাওয়াই অনেকটাই শাস্তির আশ্বাস পেয়েছে মৃৎশিল্পীরা। সে মতই কানাডার এক বাঙ্গালী প্রবাসীর দুর্গা প্রতিমার বায়না পাওয়ায় মাত্র তিন ফুটের দুর্গা প্রতিমা তৈরি করলেন মৃৎশিল্পী জয়ন্ত পাল। জানা যায় খুব তাড়াতাড়ি কানাডার উদ্দেশ্যে রওনা দেবে ওই তিন ফুটের দুর্গা প্রতিমা। তবে নিখুঁত সুদর্শন এর সাথে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কেড়েছে অনেকেরই। বাঙালির আবেগ জড়ানো দুর্গা উৎসবের আর মাত্র হাতেগোনা কটা দিন বাকি তার আগেই প্রায় তিন মাসের পরিশ্রমে তিন ফুটের দুর্গা প্রতিমা তৈরি করলেন মৃৎশিল্পী জয়ন্ত পাল। দুই-এক দিনের মধ্যেই আকাশ পথে কানাডার উদ্দেশ্যে রওনা দেবে দুর্গা প্রতিমা। এমনটাই জানালেন মৃৎশিল্পী জয়ন্ত পাল।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…