
জেএনএফ ওয়েব ডেস্ক:-ভারী নিম্নচাপ এর ফলে আবারো ভাগীরথী নদীর তীরবর্তী বেশ কিছু এলাকায় ফাটল, আতঙ্কে নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষ। উল্লেখ্য গত কয়েকদিন ধরেই ভারী নিম্নচাপ এর ফলে অতি ভারী বৃষ্টি শুরু হয় শান্তিপুরে। যার কারণেই ভাগীরথী নদীতে জলোচ্ছ্বাস বাড়ে, জলোচ্ছ্বাস বাড়ার কারণে শান্তিপুরের বিভিন্ন এলাকার ভাগীরথী নদী তীরবর্তী নদী পাড় গুলিতে ফাটল দেখা দেয়। স্থানীয়দের দাবি যেভাবে ফাটল শুরু হয়েছে যখন তখন ভয়াবহ ভাঙ্গন শুরু হতে পারে। এর আগেও একাধিকবার নদী ভাঙ্গনের জেরে ঘরছাড়া হয়েছে বহু পরিবার। গ্রামবাসীদের অভিযোগ, আবারো যদি নতুন করে ভাঙ্গন শুরু হয় তাহলে ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে যেতে পারে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে নদী পার গুলি পাকাপোক্তভাবে বানানোর ব্যবস্থা করুক প্রশাসন না হলে ভিটে বাড়ী ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে। বেশকিছু স্থানীয় মানুষের অভিযোগ প্রশাসনিক স্তরে একাধিকবার জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। মাঝেমধ্যে বালির বস্তা ফেলে নদী পাড় বাঁধানো কাজ শুরু হয় পরে আর কারোর দেখা মেলে না। এর আগেও এই নদী ভাঙ্গনের যেরে ধৈর্যচ্যুত হয়ে পথ অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। স্বভাবতই নদী তীরবর্তী এলাকায় আবারো ফাটল দেখা দেওয়াতে রীতিমতো নতুন করে আতঙ্কের দানা বেঁধেছে গ্রামবাসীদের মধ্যে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…