মাঠে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু এক যুবকের!

জেএনএফ ওয়েব ডেস্ক : মাঠে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু এক যুবকের। ঘটনাটি ঘটেছে চাপড়া থানার পিঁপড়া গাছি গ্রামে।সাপে কাটার পর ওই যুবক বাড়িতে ছুটে আসে এবং পরিবারের সকলকে জানাই পরিবারের তরফ থেকে তড়িঘড়ি ওই যুবককে একা বাড়িতে নিয়ে যায়। ওঝা বাড়িতে ঝাড়ফুঁক করার কারণেই অনেকটা সময় অতিবাহিত হয়। অবশেষে তারা ওই সাপে কাটা রোগী কে নিয়ে চাপড়া গ্রামীন হসপিটালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবারের গাফিলতির ফলেই মৃত্যু যুবকের। যেখানে বারংবার সরকারিভাবে বিভিন্ন প্রচারের মাধ্যমে প্রতিটি মানুষকে সচেতন করা হচ্ছে ঠিক সে জায়গায় এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছে এই গ্রামের মানুষ। তারা এখনো কাল্পনিক রীতি রিয়াজ এর মধ্যেই আবদ্ধ রয়েছে বলেও মনে করা হচ্ছে। গোটা পৃথিবীতে যখন স্বাস্থ্য পরিসেবা এত উন্নয়ন ঠিক তখনও বিভিন্ন গ্রামে রয়েছে ঝাড়ফুঁক ওঝাদের কুসংস্কারচ্ছন্ন চিকিৎসা। আর এই কুসংস্কারের প্রভাবে মৃত্যু হল সুদিপ্ত ঘোষের মতো যুবকদের। এক প্রকার কুসংস্কারের ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ল সুদিপ্ত ঘোষ। সরকারি এত বিজ্ঞপ্তি থাকা সত্ত্বেও এখনো মানুষের মনে বিশ্বাস জাগিয়ে রেখেছেন ঝাড়ফুঁকে ওঝারা। সঠিক সময়ে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে আনতে পারলে হয়তো প্রাণে বেঁচে যেত ছোট্ট যুবক সুদিপ্ত ঘোষ।

Recent Posts

১৪নম্বর ওয়ার্ডে নির্বাচনকে সামনে রেখে পাড়া বৈঠক

জেএনএফ: প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে পাড়া বৈঠকে মহিলারা lসোমবার ১৪নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে পাড়া বৈঠকে সামিল হয় মহিলারা lমূলত…

2 days ago

লোধাশুলীতে কর্মী সম্মেলন

জেএনএফ: গোপীবল্ললভপুর বিধানসভার লোধাশুলীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনlমূলত নির্বাচন কে সামনে রেখে দলীয় প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে কর্মী সম্মেলন l

4 days ago

সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ

জেএনএফ: জাতীয় কংগ্রেস প্রার্থী সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ কর্মীদের নিয়ে

5 days ago

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

1 week ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

1 week ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 weeks ago