অতিরিক্ত স্কুলের ফিস নেওয়ার অভিযোগে স্কুলের সামনে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের!

জেএনএফ ওয়েব ডেস্ক : অতিরিক্ত স্কুলের ফিস নেওয়ার অভিযোগে স্কুলের সামনে বিক্ষোভ স্কুল পড়ুয়াদের। অন্যান্য উচ্চ বিদ্যালয় গুলির থেকেও অতিরিক্ত ফিস নিচ্ছে শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়। এই অভিযোগে সোমবার স্কুলের গেটের সামনে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা অবস্থান-বিক্ষোভে বসে। স্কুলপড়ুয়াদের দাবি অবিলম্বে স্কুলের ফিস কমাতে হবে, এমনিতেই কার্যত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে আমাদের অভিভাবকরা। এরপর স্কুলের ফিস অতিরিক্ত নেওয়া হলে কিভাবে দেবে স্কুলের ফিস। স্কুলপড়ুয়াদের অভিযোগ শান্তিপুরের অন্যান্য উচ্চ বিদ্যালয়গুলিতে ফিস নেওয়া হচ্ছে ২৪০ থেকে ৩০০ টাকা অন্যান্য স্কুলের তুলনায় প্রায় তিন ডবল ফিস নেওয়া হচ্ছে আমাদের স্কুলে কিন্তু আমাদের পরিবার এত টাকা পাবে কোথা থেকে। এমনিতেই দীর্ঘদিন ধরে কাজ না থাকার কারনে খুবই দুরবস্থার মধ্য দিয়ে চলছে আমাদের পরিবার দুবেলা কোনরকমে দু’মুঠো খেয়ে রয়েছি। বাবাদের সেরকম রোজগার নেই তাঁত বুনে কোনরকমে সংসার চালায়, তার উপরে স্কুলের অতিরিক্ত ফিস চাইবো কি করে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানান ছাত্রদের অভিযোগ আমরা লিখিতভাবে জানাতে বলেছি ছাত্ররা যেটা বলছে অন্যান্য স্কুলের তুলনায় আমাদের স্কুল বেশি ফিস নিচ্ছে এমনটা নয়। আমরা দ্বাদশ শ্রেণীর ম্যাগাজিন ও অন্যান্য বিষয়গুলির উপরে নজর দিয়েছি, তাতে দ্বাদশ শ্রেণীর ছাত্ররাই উপকৃত হবে। সেই কারণেই অন্যান্য স্কুলের তুলনায় একটু বেশি ফিস নেয়া হচ্ছে। তবুও ছাত্ররা যেটা অভিযোগ করছে সেদিকটাও আমরা দেখছি কি করা যায়।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago