মাওবাদীদের হাতে খুন হওয়া ছাত্রনেতা অভিজিৎ মাহাতোর শহীদ স্মরণ পালন করল ঝাড়গ্রাম জেলা এসএফআই কমিটি


জেএনএফ ওয়েব ডেস্ক : মাওবাদীদের হাতে খুন হওয়া ছাত্রনেতা অভিজিৎ মাহাতোর শহীদ স্মরণ পালন করল ঝাড়গ্রাম জেলা এসএফআই কমিটি। বৃহস্পতিবার ১৭ জুন শহীদ নেতার বাড়ির সামনে করোনা বিধি মেনে পালন করা হয় স্মরণসভা। মানিকপাড়া কলেজের ছাত্র অভিজিৎ মাহাতোকে নৃশংসভাবে খুন করেছিল মাওবাদীরা। শুধু অভিজিৎ মাহাত নয় পার্থ বিশ্বাস, তিলক টুডু, ফুলচাঁদ মাহাতকে মাওবাদীরা খুন করেছিল। যাঁদের দু’চোখে স্বুপ্ন ছিল নতুন ভোরের। সেই ভোরের আলো ফোটার আগেই চিরঘুমে চলে যায় ছাত্রনেতারা। এদিন তাঁর স্মরণসভার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঝাড়গ্রাম জেলা এসএফআই কমিটির সম্পাদক সৌতম মাহাতো, অভিজিৎ এর বাবা সহ ছাত্র নেতা-নেত্রীরা। ঝাড়গ্রাম জেলা এসএফআইয়ের সম্পাদক সৌতম মাহাতো বলেন,‘অভিজিৎ তোমার মৃত্যু নেই। তুমি মৃত্যুঞ্জয়ী। অভিজিৎকে খুন করে মেকী মাওবাদীরা কোন সমাজ বদলের রাজনীতি শুরু করেছিল তা আজ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বেপোরোয়া উন্মত্ত ব্যক্তি হত্যারর রাজনীতি শুরু করেছিল, তার বিরুদ্ধে শপথ নেওয়ার দিন হোক অভিজিতের স্মরণ সভা। নৈরাজ্যবাদীরা সাময়িকী সফল হলেও তারা পারেনি কলেজ গেট থেকে স্বাধীনতা-গণতন্ত্র-সমাজতন্ত্রের পতাকাকে চিরতরে মুছে দিতে। পারেনি তথাকথিত জঙ্গলমহলে থেকে লাল ঝান্ডাকে মুছে দিতে। উড়ছে সাদা পতাকা, উড়ছে লাল পতাকা। চরম আতঙ্ক ও নৈরাজ্যের বাতাবরণ তৈরি করেছিল, তারা আজ বেপাত্তা! মানুষ জাগছে। ভয়কে জয় করতে বদ্ধপরিকর। অভিজ্ঞতায় মানুষ বুঝতে পারছেন গণতান্ত্রিক অধিকার, জীবন জীবিকার সংগ্রাম জোরদার করতে বাম ও গণতান্ত্রিক শক্তির বিকল্প অন্য কেউ হতে পারে না।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago