ঝাড়গ্রাম জেলায় মৃত কোভিড যোদ্ধার স্ত্রীর হাতে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হল


জেএনএফ ওয়েব ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় মৃত কোভিড যোদ্ধার স্ত্রীর হাতে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হল। বৃহস্পতিবার ঝাড়গ্রামের জেলাশাসক কার্যালয়ের সিধু-কানু হলে এক অনুষ্ঠানের মাধ্যমের সেই নিয়োগ পত্র তুলে দেন জেলাশাসক জয়সি দাশগুপ্ত এবং সিএমওএইচ প্রকাশ মৃধা। জেলায় এই প্রথম কোভিড যোদ্ধা হিসেবে মৃতের স্ত্রী পিঙ্কি বেরা চাকরি পেলেন। সুকল্যাণ বেরা ঝাড়গ্রামের সিএমওএইচ অফিসের অ্যাকাউন্টস বিভাগের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। ২০২০ সালের ১৫ অক্টোবর সুকল্যাণ বেরার করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২০ অক্টোবর সুকল্যাণকে কলকাতার ডিসান হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। গত ৬ নভেম্বর কলকাতার ডিসান হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারে রয়েছেন মা, স্ত্রী ও সাড়ে তিন বছরের এক ছেলে। সুকল্যাণের বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ ব্লকের নয়াবসানে। এমনকি তিনি ছিলেন পরিবারে একমাত্র উর্পাজনশীল ব্যক্তি। কোভিড যোদ্ধা সুকল্যাণের মৃত্যুর পর এক সপ্তাহের মধ্যে রাজ্যে চাকরির জন্য সুপারিশ করে জেলা স্বাস্থ্য দফতর। এদিন নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা ঘোষণা করার পর সুকল্যাণের স্ত্রী পিঙ্কি বেরার হাতে স্বাস্থ্য দপ্তরের ‘গ্রুপ ডি’ পদে চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হয়।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago