Categories: Flashজেলা

মহিলা বিএসএফকে ধর্ষণের অভিযোগ সহকর্মী বিএসএফ জওয়ানের বিরুদ্ধে, ধর্ষিতা মহিলা বিএসএফকে গোপন জবানবন্দীর জন্য আজ তোলা হয় আদালতে

এক মহিলা বিএসএফকে ধর্ষণের অভিযোগ এক বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। ঘটনায় নিন্দার ঝড় গোটা নদীয়ায়। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, যারা এই দেশের রক্ষাকর্তা তাদের বিরুদ্ধে যদি এই ধরনের ধর্ষণের অভিযোগ ওঠে তাহলে মানুষ নিরাপত্তা পাবে কোথায়। এই অভিযোগ তুলে সরব হয় রাজ্যের শাসক দলের নেতারা। ঘটনাটি নদীয়ার টুঙ্গি ৫৪ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান ক্যাম্পের। যদিও ঘটনাটি ঘটে গত ১৯ তারিখে। জানা যায় নির্যাতিতা ওই মহিলা বিএসএফ কলকাতার একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। সেখান থেকে তিনি ভবানীপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের কপি কৃষ্ণগঞ্জ থানায় আসার কথা থাকলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এসে পৌঁছায়নি, বিএসএফ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বিএসএফ জওয়ান কে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। বিএসএফের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আজ ওই মহিলা বিএসএফের গোপন জবানবন্দীর জন্য তোলা হয় কৃষ্ণনগর দায়ের আদালতে। জানাযায় অভিযুক্ত বিএসএফ জওয়ান এর নাম কিতাব সিং। যদিও এই ঘটনার পর থেকেই যথেষ্টই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিএসএফ ক্যাম্পে। এখন দেখার যে বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসলো তার বিরুদ্ধে কতটা কড়া পদক্ষেপ গ্রহণ করে আদালত। তবে এই বিষয়টি নিয়ে নিন্দা ঝড় শুরু হয়েছে গোটা নদীয়ায়। কোণঠাসা করতে ছাড়ছে না তৃণমূল।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

6 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

1 week ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

1 week ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

1 week ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

1 week ago