
গত রবিবার ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক কুমার সাউকে লক্ষ্য করে বোমা-গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের জগদ্দল থানা সন্নিহিত ১ নম্বর গলির রবিবার সকালের ঘটনা। বাড়িতেই অশোকের সাইবার ক্যাফে আছে। স্থানীয়দের দাবি, ওদিন সকালে থানার কাছে ১ নম্বর গলি দিয়ে একটি দোকানে দুধ আনতে যাচ্ছিলেন তৃণমূল নেতা অশোক কুমার সাউ। গলির শেষ প্রান্তে মাহি ওয়ে রেস্টুরেন্টের কাছে ওকে লক্ষ্য করে প্রথমে বোমা ছোড়ে। বোমাটি না ফেটে ড্রেনের মধ্যে পড়ে। এরপর ওকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি অশোকের পিঠ ছুঁড়ে বেরিয়ে যায়। সেই ঘটনার নামে জগদ্দল থানার পুলিশ।ওই দিনেই থানায় আধিকারিকদের সাথে বৈঠক করেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। চল্লাশি চালিয়ে অনিল স্বরোজ(১৯) ওরফে কাজু নামে এক দুষ্কৃতীকে ভাটপাড়া কলাবাগান থেকে গতকাল রাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত অনিল সরোজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৬, ৩২৭, ৩৪১, ৩০৭, ১২০ বি, ৩৪ আই পি সি ও ২৫ /২৭ ধারায় মামলায় রুজু করা হয়েছে। অভিযুক্তকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠিয়েছে জগদ্দল থানার পুলিশ lআর কে বা কারা এই ঘটনার যুক্ত তারও তদন্ত চালানো হচ্ছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…