মশাবাহিত রোগ ঠেকাতে সচেতনতা প্রচার দুই স্কুলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বর্ষাকাল এলেই বাড়ে মশা বাহিত রোগের প্রকোপ। তাই মশা বাহিত রোগ ঠেকাতে নিমল বিদ্যালয় সপ্তাহে সচেতনতা প্রচার শুরু করল লালগড়ের বেলাটিকরি অঞ্চলের গোপালপুল প্রাথমিক বিদ্যালয় ও গোপালপুর জুনিয়র হাইস্কুল কর্তৃপক্ষ। বুধবার দু’টি স্কুলে পালিত হল নির্মল বিদ্যালয় সপ্তাহ। শুরু হল সচেতনতা-প্রচার কর্মসূচি। দু’টি স্কুলের পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক পদযাত্রা করেন শিক্ষক-শিক্ষিকারা। এলাকাবাসীকে সচেতন করার জন্য ওই কর্মসূচি থেকে জানানো হল, কীভাবে মশাবাহিত রোগের হাত থেকে নিজেদের রক্ষা করতে হবে। যেখানে সেখানে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া পরিবেশ ও জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাড়ি ও লোকালয়ের আশেপাশে জল জমতে দেওয়া যাবে না। খাওয়ার আগে ভালো করে হাত ধুতে হবে। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। দু’টি স্কুলের কর্তৃপক্ষ জানালেন, নির্মল বিদ্যালয় সপ্তাহে ডেঙ্গু সচেতনতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্কুলের কাছে যাতে তামাক জাতীয় নেশার সামগ্রী যাতে বিক্রি না হয়, সে ব্যাপারেও সচেতনতা প্রচার চালাচ্ছে ছাত্রছাত্রীরা।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago