প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে পর্যটনের নতুন গন্তব্য ঝাড়গ্রামের ঢাঙিকুসুম

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- একদা মাওবাদী দের ডেরা বেলপাহাড়ি ডুংরি ফলস এখন পর্যটকদের প্রধান আকর্ষণ। ঝাড়খন্ড লাগোয়া। এখন সহজেই পৌঁছে যাওয়া যাচ্ছে সেখানে। পাহাড় কেটে তৈরি হয়েছে রাস্তা। গ্রামে বসেছে টিউবওয়েল, গিয়েছে বিদ্যুৎ। ২০১১ সালের আগে ওই গ্রামে যেতে পারত না পুলিশ প্রশাসন। বাঁধা ছিল ওই পাহাড়। তা টপকে ঢুকতে হত গ্রামে। এমন কি, ঝাড়গ্রাম মানুষজনের কাছে অজানা ছিল ঢাঙিকুসুম গ্রাম। এতটাই দুর্গম এলাকা যে ভোটের সময় হেলিকপ্টার নিয়ে গিয়ে পৌঁছাতে কত ভোট কর্মীদের।

পাহাড়ের কোলে যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে যেন বসে রয়েছে ঢাঙি কুসুম। উইকেন্ড ট্যুরে সহজেই কলকাতা থেকে এক্সপ্রেস ট্রেনে চেপে আড়াই ঘন্টায় পৌঁছে যাওয়া যায় ঝাড়গ্রাম। সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে এক ঘন্টায় বেলপাহাড়ি। আর মাত্র ১৫ কিমি দূরে চারদিকে সবুজে ঘেরা ঢাঙিকুসুম। সেখান থেকে পায়ে হেঁটে নির্জন নিস্তব্ধ জঙ্গলের মধ্যে খানিকটা গেলে চোখে পড়বে ডুংরি ফলসের নৃত্যের সুমধুর ধ্বনি।

১৩০টি আদিবাসী অধ্যুষিত পরিবারের ছোট্ট ঢাঙিকুসুম গ্রামের রোজগারের আয় বলতে পাথর। সকলেই পাথর শিল্পী। তৈরি করেন থালা-বাটি-গ্লাস সহ নানা মূর্তি। পর্যটকদের উপরি পাওনা সহজলভ্য স্লেট পাথরের জিনিস। সরকারি সাহায্যে তারা এখন গায়ের মাটি ছাড়িয়ে অন্যত্র স্টল দেন বিক্রির জন্য। গ্রামের বাসিন্দা গগণ সিং, ফুলচাঁদ সিং-রা বলেন, ‘আগে তো এখানে কেউ আসত না। এক বছর হল বাইরের বাবুরা এখানে ঘুরতে আসে। বাইরের লোক এসে আমাদের দুটো বেশি বিক্রি বাটা হয়।’ শুধু কি ঝর্ণা, রোজ বিকেলে পড়ন্ত সূর্য পাহাড়ের কোলে এক মায়াবী রূপ নিয়ে হাজির হয় ঢাঙিকুসুমে। যা সহজেই পর্যটকদের নজর কেড়ে নেয়।

সৌজন্যে :- এই সময়

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago