মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের পর নয়াগ্ৰামে মিষ্টি বিতরণ করল তৃণমূল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা নির্বাচনে বিপুল জয় নিয়ে রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসা নিশ্চিত করার পর কয়েকদিন ধরে সর্বত্র তৃণমূল কর্মীদের মধ্যে তৈরি হয়েছে বাঁধ ভাঙা উচ্ছাস। বুধবার ১০ টা ৪৫ মিনিটে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে শপথবাক্য পাঠ করে তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর শপথ গ্রহণের পর নয়াগ্ৰামের খড়িকামাথানীতে সাধারণ পথচারীদের মিষ্টি বিতরণ করল তৃণমূল। এদিন ব্লক তৃণমূলের সভাপতি শ্রীজীব সুন্দর দাস ও দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষকে মিষ্টি মুখ করানোর পাশাপাশি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে যারা মাস্ক না পরে বাইরে বের হয়েছেন তাদের হাতে মাস্ক তুলে দেন। শ্রীজীব সুন্দর দাস বাংলার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য এলাকার মানুষকে ধন্যবাদ জানান।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

24 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 day ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago