মন্দার কারণে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মারুতি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মন্দার কারণে আগেই ৩ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিল মারুতি সুজুকি৷ এবার গত ১০ বছরে এই প্রথম দু’দিনের জন্য উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মারুতি৷ সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৭ ও ৯ সেপ্টেম্বর উৎপাদন বন্ধ রাখবে কর্তৃপক্ষ৷ গত ১০ বছরে এই প্রথম উৎপাদন বন্ধ রাখছে মারুতি কর্তৃপক্ষ৷

এমনিতেই আগস্টে গাড়ি বিক্রির হার কমেছে ৩১ শতাংশ৷ টাটা মটরের বিক্রি কমেছে ৩১ শতাংশ৷ টাটা মোটরসের উৎপাদন কমেছে ৩৩ শতাংশ৷ হন্ডার বিক্রি কমেছে ৫১ শতাংশ৷ গত আগস্টে তুলনায় গাড়ি বিক্রি কমেছে গাড়ি বিক্রির ২৫ শতাংশ৷ ফলে, পরিস্থিতি বিবেচনা করে এবার উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের৷

অন্যদিকে, গাড়ি বিক্রিতে ভাটা পড়তে না পড়তেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে মারুতি সুজুকি৷ জানা গিয়েছে, অন্তত তিন হাজার কর্মী ছাঁটাই প্রস্তুতি শুরু করেছে এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা৷ দিল্লিতে বার্ষিক সাধারণ সভায় সংস্থার বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন চেয়ারম্যান আরসি ভারগাভ৷ শেয়ার হোল্ডারদের তিনি জানিয়েন, তিন হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে হয়েছে সংস্থা৷ একই সঙ্গে জানান, ঘুরে দাঁড়াতে সিএনজি চালিত গাড়ি তৈরির ওপর জোর দিচ্ছে মারুতি সুজুকি৷

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago