
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:-বাংলায় এনআরসি হবেই৷ লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এমনই দাবি তুলে প্রচারে ঝড় তুলেছিল বঙ্গ বিজেপি৷ প্রকাশ্যেই জানানো হয়েছিল, বিজেপি ক্ষমতায় আসলে বাংলা এনআরসি চালু হবে৷ কিন্তু বিজেপির সেই স্বপ্নে কার্যত জল ঢালতে রাজ্য বিধানসভায় নয়া ব্যবস্থা আনতে চলেছে রাজ্য সরকার৷
বিধানসভা সূত্রে খবর, বাংলায় নাগরিকপঞ্জি রুখতে এবার প্রস্তাব আসছে বিধানসভায়৷ রাজ্য সরকারের প্রস্তাবে সমর্থন বাম ও কংগ্রেসের৷ আগামী ৬ সেপ্টেম্বর নাগরিকপঞ্জি রুখতে আনা প্রস্তাব নিয়ে আলোচনার হতে পারে৷ প্রস্তাবের বিরোধিতায় মাঠে নেমেছে বিজেপি৷ বাংলায় কোনভাবে এনআরসি যাতে চালু করা না যায়, তা নিশ্চিত করতে আনা প্রস্তাব আগামী ৬ সেপ্টেম্বর নাগরিকপঞ্জি প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা৷ এই নিয়ে ডাকা হয়েছে সর্বদল বৈঠক৷ প্রস্তাবটি কার্যকর হলে বাংলায় নাগরিকপঞ্জি চালু করা কঠিন হয়ে পড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষক মহল৷
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অসমে চূড়ান্ত এনআরসির তালিকা প্রকাশ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক৷ নাগরিকপঞ্জির তালিকা থেকে বাদ পড়েছেন কমপক্ষে ১৯ লক্ষ মানুষের নাম৷ নতুন করে এনআরসির তালিকায় নাম তুলতে ১২০ দিনের সময়সীমা ধার্য করা হয়েছে৷ ৫০ হাজার টাকা খরচ করে ট্রাইব্যুনালে মামলা করা যেতে পারে৷ কিন্তু প্রশ্ন উঠছে, সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে ৫০ হাজার টাকা গুনে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা সম্ভব? এই নিয়ে দেশের রাজনীতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ অসময় মতো বাংলাতেও যাতে এমন পরিস্থিতি না হয় সেদিকে নজর রেখে এবার উদ্যোগ নিয়েছে নিতে চলেছে রাজ্য সরকার৷
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…