মনোনয়ন পত্র জমা দিয়েও নীরব গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতো!


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মনোনয়ন পত্র জমা দিয়েও নীরব গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতো। মঙ্গলবার আলাদা আলাদা সময়ে মনোনয়ন পত্র জমা দিতে ঢোকেন ঝাড়গ্রাম জেলার তৃণমূলের চার প্রার্থী। এদিন ঝাড়গ্রামের মহকুমা শাসকের কার্যালয়ে বিভিন্ন সময়ে এসে ঝাড়গ্রাম জেলার চারটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। গোপীবল্লভপুরের তৃণমূল প্রার্থী তাঁর নিজের কিছু চিকিৎসকদের নিয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দিতে ঢোকেন। তাঁর শুধুমাত্র প্রস্তাবক হিসেবে সাথে ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি কমল রাউৎ। দলীয় সূত্রে জানা গিয়েছে, মনোনয়ন পত্র জমা দেওয়ার ব্যাপারে জেলার বাকি তিন কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের কাগজপত্র ঠিক করা হয়েছে। কিন্তু সেখানে আসেননি গোপীবল্লভপুরের তৃণমূল প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতো। তিনি কেন দলের লোকেদের না নিয়ে নিজের ঘনিষ্ঠ লোকেদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন তা নিয়ে ইতিমধ্যে দলের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর বিনপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবনাথ হাঁসদা, নয়াগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু, ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বীরবাহা হাঁসদা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেও গোপীবল্লভপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতো কোন প্রশ্নের উত্তর দেননি। তিনি শুধুমাত্র বলেন,‘পরে বলব।’ এমনকি পাশ কাটিয়ে দ্রুততার সঙ্গে হেঁটে বেরিয়ে যান খগেন্দ্রনাথ। তৃণমূল প্রার্থীর এহেন আচরণে দলের মধ্যেই প্রশ্ন উঠছে,‘যে জনপ্রতিনিধি হওয়ার জন্য ভোটের লড়াইয়ে নেমেছে সে যদি সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলেন তাহলে সাধারণ মানুষের কি কাজ করবেন?’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago