দলে ‘দ্বন্দ্ব’! আলাদা আলাদা সময়ে মনোনয়ন পত্র জমা দিতে ঢুকলেন ঝাড়গ্রামে তৃণমূলের চার প্রার্থী


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দলে ‘দ্বন্দ্ব’! আলাদা আলাদা সময়ে মনোনয়ন পত্র জমা দিতে ঢুকলেন ঝাড়গ্রামে তৃণমূলের চার প্রার্থী। মঙ্গলবার ঝাড়গ্রামের মহকুমা শাসকের কার্যালয়ে বিভিন্ন সময়ে এসে ঝাড়গ্রাম জেলার চারটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন। যা দেখে অনেকেই বলছেন,‘তৃণমূল এভাবে কোন মনোনয়ন পত্র জমা দেয়নি। এবার প্রথম আলাদা আলাদা সময়ে ঢুকে জমা দিলেন নিজেদের মনোনয়ন পত্র। প্রথমে নিজের কিছু ঘনিষ্ঠ চিকিৎসকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে ঢুকেছিলেন গোপীবল্লভপুরের তৃণমূল প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতো। পরে প্রবেশ করেন বিনপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবনাথ হাঁসদা। তারপর নয়াগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু। এঁরা সকলে বেরিয়ে যাওয়ার মুহূর্তে প্রবেশ করেন ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা সাঁওতালি সিনেমার অভিনেত্রী বীরবাহা হাঁসদা। দলের চার প্রার্থী কেন একসঙ্গে মনোনয়ন জমা দিতে এলেন না? উত্তরে নয়াগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন,‘আমাদের সব দলীয় কর্মী ঠিক আছে। কিন্তু এত কম সময়ে আয়োজন করার ক্ষেত্রে অসুবিধা হয়েছে। সময় পেলে আমরা ব্যাপক ভাবে মিছিল করে দিতাম। আমাদের নতুন কিছু প্রার্থীর সবকিছু ঠিকঠাক করে জমা দেওয়ার ক্ষেত্রে বুঝে উঠতে সময় লেগেছে। আজকে আমাদের সব প্রার্থীই মনোনয়ন জমা দিয়েছেন।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago