
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মঞ্চ ভেঙে পড়ে গেলেন মন্ত্রী স্বপন দেবনাথ। মঞ্চ ভেঙে অতিথিদের নিয়ে নীচে পড়ে যান মন্ত্রী। একরকম কোলে করে উপরে তোলা হয় মন্ত্রী স্বপন দেবনাথ সহ অতিথিদের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়।
জানা গিয়েছে, আজ সকালে পশু হাসপাতালে ওটি উদ্বোধন এগিয়ে মঞ্চ ভেঙে বিপত্তি ঘটে জানা গিয়েছে৷ দু’জনের আঘাত লাগলেও ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ কোমর ও হাতে চোট পেয়েছেন দু’জনের৷ তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এদিন সকালে পশু হাসপাতালে ওটি উদ্বোধনের উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ মঞ্চে ডাকা হয় মন্ত্রী ও বিধায়কদের৷ মঞ্চে অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ার কারণে হঠাৎ এই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে উদ্বোধনী মঞ্চ৷
মঞ্চ ভেঙে পড়ে গুরুতর জখম হন তাঁরা৷ পরে তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয়৷ তবে আঘাত লাগলেও গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ মঞ্চ প্রস্তুতকারী ডেকোরেটার্স সংস্থাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে পুলিশ৷ মঞ্চ ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত শুরু করেছে কাটোয়া থানার পুলিশ৷ গোটা ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য৷
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…