প্রবীণ নাগরিকদের পাশে থাকার আশ্বাস দিলেন জেলাশাসক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: সমস্যা হলে প্রশাসনকে জানাবেন, প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে। মঙ্গলবার বিশ্ব প্রবীণ দিবসে এভাবেই প্রবীণদের পাশে থাকার বার্তা দিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ। রেড ক্রস ও ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে মঙ্গলবার বিশ্ব প্রবীণ দিবস দিনটি উদযাপিত হয় শহরে রঘুনাথপুর এলাকায় রেড ক্রস ভবনে। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক। উপস্থিত ছিলেন সিএমএইচ-২ সুবোধকুমার মন্ডল, রেড ক্রস ও ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশনের সম্পাদক বিষ্ণুপদ রায়, সভাপতি ডাঃ সাধুচরণ পাত্র। ৬ জন প্রীবণ নাগরিককে সংবর্ধনা দেওয়া হয়। অনন্তনাথ করণ (৯৩), সুধীরকুমার মল্লিক (৯০), সন্ধ্যা সাঁতরা (৮৮), মদনমোহন মিশ্র (৮৬), ডাঃ সাধুচরণ পাত্র (৮৫), নিশিকান্ত মাইতি (৮৪) এই ছ’জন প্রবীণদের সংবর্ধনা দেওয়া হয়। সংস্থার সম্পাদক বিষ্ণুপদ রায় জানান, প্রতি বছর বিশ্ব প্রবীণ নাগরিক দিবসের দিনটা প্রবীণ-প্রবীণদের নিয়ে অন্য রকম ভাবে কাটানো হয়। এদিন অনুষ্ঠানে ছিলেন ছিলেন সুধাংশুশেখর মাহাতো, অমৃত নন্দী প্রমুখ। জেলাশাসক বলেন, পুজো ভালো কাটুক, ভালো থাকুন। প্রবীণ নাগরিকদের সঙ্গে সময় কাটাতে পেরে ভালো লাগল। আপনারা সব সময় কাজে নিযুক্ত থাকবেন।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago