জেএনএফ ওয়েব ডেস্ক :- – সামনে দুর্গা পুজো। কিন্তু পুজো উদ্যোক্তা সহ পুরোহিতরা বিনা ভ্যাকসিনে পুজো মন্ডপে প্রবেশ করতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে পুরোহিতদের মনে ? এখনো অনেক পুরোহিত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ পায়নি, ফলে দুশ্চিন্তায় পড়েছে আলিপুরদুয়ার পুরোহিত মঞ্চ জটেশ্বর শাখার সদস্যরা। জানা গিয়েছে, আলিপুরদুয়ার পুরোহিত মঞ্চ জটেশ্বর শাখার মোট সদস্য সংখ্যা ৫৪ জন, তার মধ্যে প্রায় ৩০ জন পুরোহিত সদস্য এখনও প্রথম ডোজ পায়নি। তাদের বক্তব্য, বিনা ভ্যাকসিনে যদি পুজো করার অনুমতি পাওয়া না যায় তাহলে চরম বিপাকে পড়তে হবে তাদের। তাদের অভিযোগ, সরকার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা আজ অবধি পায়নি তারা। ফলে করোনা কালে চরম আর্থিক সংকটে দিন কাটছে তাদের বলে জানান তারা। জানা গিয়েছে, আলিপুরদুয়ার পুরোহিত মঞ্চ জটেশ্বর শাখায় ধুলাগাও, দেওগাঁও,গুয়াবর নগর, প্রমোদনগর, কাজলী হল্ট,বেংকান্দি,হেদায়েত নগর, জটেশ্বর, ডালিমপুর, মুজনাই সহ বিভিন্ন এলাকার পুরোহিতরা সদস্য রয়েছেন। তাদের দাবি দ্রুত ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা সহ আর্থিক সহায়তা প্রদান করতে হবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…