জেএনএফ ওয়েব ডেস্ক :- একদিন থেকে নিখোঁজ থাকা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল জলপাইগুড়ি ভাটাখানার ধরধরা নদী থেকে। মৃতের নাম কিরণ চন্দ্র দাস (৮০)। বাড়ি দুই নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে। পরিবার সুত্রে জানা গিয়েছে এক দিন থেকে নিখোঁজ ছিলেন কিরন৷ গতকাল বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ভাটা খানা এলাকায় ধরধরা নদীতে দেহটি ভেসে উঠে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। যদিও পুলিশের দাবি, ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…