
ঝাড়গ্রাম: সবেমাত্র ভোরের আলো ফুটেছে, চোখ খুলতেই চক্ষু চড়ক গাছ গ্রামবাসীদের । গ্রামের মধ্যেই একটি পেয়ারা গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলে রয়েছে এক ব্যক্তির দেহ । বিষয়টি দেখার পরেই শুরু হয়ে যায় চিৎকার । চিৎকারের আওয়াজ শুনে পরিবারের সদস্যরা দরজা খুলে দেখে বাড়ির সামনেই একটি পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে তাদের পরিবারের এক সদস্য। ঘটনাটি ঝাড়গ্রাম থানার অন্তর্গত বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের জয়নগর গ্রামের ঘটনা । পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মনসারাম মান্ডি। বয়স ৫৬ বছর । ঘটনার খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায় । ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে। মনসারাম মান্ডির ছেলে মার্শাল মান্ডি বলেন,”আমি রাজমিস্ত্রির কাজে পুরুলিয়ায় ছিলাম। সকালে আমি খবর পাই বাবা গলায় দড়ি নিয়েছে । তারপরে আমি ছুটে চলে আসি বাড়ীতে । কিছুদিন ধরে বাবার মানসিক সমস্যায় ভুগছিলেন সেখান থেকেই এই ঘটনা ঘটিয়েছেন বলে আমার মনে হয়” ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…