
ঝাড়গ্রাম: রাজবাড়িতে রাত্রি যাপন করে ৪০০ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজোর আনন্দে মেতে উঠতে চাইলে পুজোয় চলে আসতে হবে ঝাড়গ্রাম রাজবাড়ি । ঝাড়গ্রাম রাজবাড়ির মধ্যেই রাজ পরিবারের উদ্যোগে রয়েছে “দ্যা প্যালেস ঝাড়গ্রাম” রিসোর্ট । রাজবাড়ীর মধ্যেই থাকার পাশাপাশি পুজোর সময় রাজ পরিবারের রাজকীয় খাবারের “রাজকীয় থালি” থাকছে পর্যটকদের জন্য । রাজ পরিবারের সদস্য বিক্রমাদিত্য মল্লদেব বলেন,”পর্যটকদের জন্য এবছর রাজ পরিবারের রাজকীয় খাবারের জন্য রাজকীয় থালি চালু করা হয়েছে । যারা এখানে থাকবেন তাদেরকে অগ্রিম জানিয়ে দিতে হবে তারা রাজকীয় থালির খাবার খেতে চাই । তাহলে তিনি পেয়ে যাবেন রাজকীয় খালির সুস্বাদু খাবার” । পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম বেড়ানোর একটা সেরা ঠিকানা । পুজোর সময় দেশ-বিদেশের বহু পর্যটক ঝাড়গ্রাম বেড়াতে আসেন । ঝাড়গ্রামে সরকারি বেসরকারি উদ্যোগে প্রচুর সংখ্যক হোটেল, লজ, হোম-স্টে তৈরি হয়েছে । তার পাশাপাশি ঝাড়গ্রাম রাজ পরিবারের উদ্যোগে ঝাড়গ্রাম রাজবাড়ির মধ্যেই রয়েছে “দ্যা প্যালেস ঝাড়গ্রাম” নামের রিসোর্ট। ঝাড়গ্রাম রাজবাড়ির ঐতিহাসিক কক্ষগুলিকেই পর্যটকদের থাকার জন্য রাজকীয়ভাবে সাজিয়ে তোলা হয়েছে । বর্তমান সময়ে পর্যটকদের জন্য ১৪ টি ঘর রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ীতে। অনলাইন বা ফোনের মাধ্যমে বুকিং করা যায় আবার রাজবাড়ীতে পৌঁছোও অফলাইনের মাধ্যম বুকিং করার ব্যবস্থা রয়েছে । ঝাড়গ্রাম রাজ পরিবারের দুর্গাপুজো প্রায় ৪০০ বছর পুরনো । দুর্গাপুজোর ১৫ দিন আগ জিতা অষ্টমী থেকেই ঝাড়গ্রাম রাজ পরিবারের পুজো শুরু হয়। এখানে দেবী দুর্গা পটেশ্বরী রূপেই পূজিত হয়। ঝাড়গ্রাম রাজ পরিবারে কুলোদেবী সাবিত্রী মন্দিরে এই দুর্গাপূজো হয়ে থাকে । সাবিত্রী মন্দিরের মধ্যেই রয়েছে পটচিত্রের দেবী দুর্গা। এখানেই ঝাড়গ্রাম রাজবাড়ির প্রাচীন ঐতিহ্য মেনাই প্রতিবছর পূজো হয়। সপ্তমীর দিন রাজ পরিবারের সদস্যরা রাজবাড়ী থেকে খড়গ, রাজলক্ষ্মী, শালগ্রাম শিলা ও ঘট শোভাযাত্রা সহকারে নিয়ে আসে সাবিত্রী মন্দিরের দেবী দুর্গার পূজাস্থলে । ১৫দিন আগে থেকেই পুজো শুরু হয় প্রতি নিয়ত চণ্ডীপাঠ হয়ে থাকে । দশমীর দিন পাঁঠা বলি দেওয়া হয় । পাটাবিদা অর্থাৎ প্রতীকী শত্রু নিধনের মধ্য দিয়ে দেবী দুর্গার পূজার সমাপ্ত হয়। এই প্রথা মেনেই ৪০০ বছর ধরে চলে আসছে ঝাড়গ্রাম রাজবাড়ির পটচিত্রের পটেশ্বরী দুর্গার পুজো ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…