ভোট শুরু হওয়ার কিছুক্ষণের ছাপ্পা, বুথ জ্যাম, এজেন্ট বের করার অভিযোগ কোচবিহারে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভোট শুরুই হতেই বিভিন্ন এলাকা থেকে বুথ দখল ও ছাপ্পা দেওয়ার অভিযোগ আসতে শুরু করেছে। রাজ্যের শাসক দল বিরোধী পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগও বেশ কিছু এলাকা থেকে আসতে শুরু করেছে।

মূলত বিজেপির পক্ষ থেকে ওই অভিযোগ করা হচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারি, দিনহাটার মাতাল হাট, নয়ারহাট এলাকায় কিছু বুথে ছাপ্পা চলছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়াও কোচবিহার ২ নম্বর ব্লকের কামিনিরঘাট এলাকায়, দিনহাটার ওকরাবাড়ি এলাকায় নাটাবাড়ি বিধানসভার বেশ কিছু এলাকায় বিজেপির পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেস অবশ্য ভোট শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে বলে দাবি করছে।

অন্যদিকে জেলা শাসক কৌশিক সাহাকে এদিন সকালে কোচবিহার শহরের একটি বুথে গিয়ে পরিদর্শন করতে দেখা যায়। তিনি সেখানে দাবি করেছেন ভোট অবাধ ও শান্তিপূর্ণ হচ্ছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago