দল বদলে টিকিট পাওয়া দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা কোচবিহার লোকসভা কেন্দ্রের মূল তাৎপর্য

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভারতের নির্বাচন কমিশন ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী সপ্তদশ সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রথম দফায় উত্তরবঙ্গের দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।আলিপুরদুয়ার এবং কোচবিহার।এই দুই লোকসভা কেন্দ্রের মধ্যে কোচবিহারের প্রতি নজর সব মহলের।প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভার স্থান বিতর্ক থেকে ভোটের মাত্র দুই দিন পূর্বে জেলা পুলিশ সুপার বদল।সব মিলিয়ে নজরকাড়া লোকসভা কেন্দ্র কোচবিহার।মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে কোচবিহার লোকসভা কেন্দ্র।

কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত বিধানসভাগুলি হলঃ

(১)কোচবিহার উত্তর (২)কোচবিহার দক্ষিণ (৩) মাথাভাঙা (৪)দিনহাটা (৫)সিতাই (৬) শীতলকুচি (৭) নাটাবাড়ি।

মোট ভোটার সংখ্যাঃ১৮ লক্ষ ১০ হাজার ৬৬০ জন।

পুরুষ ভোটার সংখ্যাঃ ৯ লক্ষ ৪১ হাজার ৪৭৯ জন।

মহিলা ভোটার সংখ্যাঃ ৮ লক্ষ ৪১ হাজার ১৭৫ জন।

তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যাঃ ৬ জন।

বুথঃ ২০১০
ভোটগ্রহণ কেন্দ্রঃ ১৪৮৭
প্রার্থীঃ ১১ জন
নিরাপত্তার দায়িত্বে থাকছে ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র রাজ্য পুলিশ।

১১ জন প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী চারজন।

তৃণমূল মনোনীতঃ পরেশচন্দ্র অধিকারী
বিজেপি মনোনীতঃ নিশীথ প্রামাণিক
বামফ্রন্ট মনোনীতঃ গোবিন্দ রায়
জাতীয় কংগ্রেস মনোনীতঃ পিয়া রায়চৌধুরী

বিগত ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে নির্বাচত সাংসদ হয়েছিলেন তৃণমূল মনোনীত রেনুকা সিনহা,তাঁর অকাল প্রায়নের পর ২০১৬ তে উপনির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন পার্থপ্রতিম রায়।

আজকের নির্বাচনে মূল চারজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে তৃণমূল মনোনীত পরেশচন্দ্র অধিকারী যিনি সদ্য ফরোয়ার্ড ব্লক ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়ে মনোনীত হন,অপরদিকে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক থেকে বহিস্কৃত হয়ে গেরুয়া শিবিরে আশ্রয় নিয়েই লোকসভার টিকিট পান।তাঁকে টিকিট দেওয়াতে জেলা ও স্থানীয় বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হয়।বিক্ষোভ প্রতিবাদও সংঘটিত করে।এই লোকসভা কেন্দ্রের পরস্পর বিরোধী দুই প্রার্থীই দল বদল প্রার্থী।এখন অপেক্ষা মানুষের রায়ে নির্বাচিত হয়ে সংসদ হয় কে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago