ভোটের তালিকা থেকে বাদ যাবে কাদের নাম? প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- কারা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না, রাজ্য প্রশাসনকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে কোন কোন শর্তে কাদের কাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির করানো হবে ও কাদের ভোটার তালিকায় স্থান দেওয়া হবে না, তার বিস্তারিত ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী৷ প্রশাসনের শীর্ষকর্তাদের কড়া নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ‘ডবল ডবল ভোটার’ বরদাশ্ত করা হবে না৷

প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী রাখঢাক না করে সাফ ঘোষণা করেন, ‘‘ভোটার লিস্ট শুরু হয়েছে৷ পুজোর জন্য আমাদের মুখ্যসচিব অনুরোধ করেছিলেন৷ সেই জন্য আবার একমাস বাড়িয়ে দেওয়া হয়েছে৷ ভোটার লিস্টটা দয়া করে ডিএলআরওরা যাঁরা আছেন অনেক সময় তাঁরা অফিসে বসেন না৷ যেটা আমাদের কাছে অভিযোগ এসেছে৷ লোক হ্যারাসমেন্ট হয়ে ঘুরে যাই৷ অনলাইনে এখন ভোটের তালিকার কাজ চলছে৷ কিন্তু, মনে রাখবেন সশরীরে আপনাকে পরীক্ষা করে দেখতে হবে৷ কেউ অনলাইনে ৫০টা নাম উত্তর প্রদেশ থেকে এসে তুলে দিল৷ সে উত্তর প্রদেশের বাসিন্দা৷ এখানকার লোক নয়৷ এখানকার লোক উত্তর প্রদেশের বাসিন্দা হলে করে দেব৷ মহারাষ্ট্র থেকে অনলাইনে কোউ কিছু করে দিল৷ এটা কিন্তু এত সস্তা হবে না৷ তাহলে ন’কোটি লোকটা হয়ে যাবে ১২কোটি৷ আসল লোক পাবে না৷ ভোটার লিস্ট আমাদের ভালোভাবে করতে হবে৷’’

এরপর মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আমার বাংলায় হিন্দু মুসলিম সর্বধর্মের লোকের বসবাস রয়েছেন৷ কোনও সম্প্রদায়ের নাম, যারা বাংলায় থাকেন, রাজস্থানি আছে, গুজরাটি আছে৷ সবাই আছে৷ যারা বাংলায় থাকে, তাদের নাম যেন বাদ না যায়৷ আরও একটা কথা মাথায় রাখবেন৷ দেখবেন কেউ কেউ অন্য জায়গায় একবার নাম তুলে আসে৷ আবার এখানেও ডবল নাম এন্ট্রি করে৷ ডবল নাম যখন আপনারা এন্ট্রি করবেন তখন কম্পিউটারে ফেলে দেখে নেবেন৷ আমি বলছি না, বিহারের লোক এখানে অধিবাসী হতে পারবেন না৷ হতেই পারেন৷ যাঁরা বাংলায় থাকেন, তাঁদের নামটাই শুধুমাত্র উঠবে৷ কিন্তু, কেউ একজন কিষাণগঞ্জে ভোট দিচ্ছে৷ আবার ইসলামপুরে এসে ভোট দিচ্ছে৷ এটা কিন্তু ঠিক নয়৷ অসমে ভোট দিচ্ছে, আবার বাংলায় ভোট দিচ্ছে৷ এটা কিন্তু ঠিক নয়৷ এটা মাথায় রাখতে হবে৷ আমি এটা বললাম, তার কারণ নানারকম ছলনা তো চলছে৷ সরকারি অনুষ্ঠানে দায়িত্ব নিয়ে বলছি, এটা প্রশাসনিক বৈঠক৷ সমস্ত আধিকারিকরা এখানে আছেন৷ এখানে এনআরসি করার পরিকল্পনা আমাদের নেই৷ আমি যখন বলছি তখন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হিসেবে বলছি৷’’

সৌজন্যে :- আজ বিকেল

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago