ফের ইন্টার্ন শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- ফের ইন্টার্ন শিক্ষক নিয়োগের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে বিশ্ববিদ্যালয়ে দু’বছরের ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগ চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷প্রশাসনিক বৈঠক থেকে ছাত্রদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার ছাত্ররা কারা আছেন? তোমরা দু’তিনজন বল, কী বলতে চাও৷ তোমাদের অনেক অভিনন্দন৷ তোমদের আগামী দিনের অনেক কাজ করতে হবে৷ আমি একটা ভাবছি, স্টুডেন্টদের নিয়ে রাজীব তুমি একটু ভাব৷ অমিত দাও আছেন৷ বিবেকও আছে৷’’

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘অনেক জায়গায় আমি দেখেছি স্টুডেন্টরা যখন পড়াশোনা করে, ইউনিভার্সিটি বা বিশেষ করে কলেজে ওঁরা একটা ইন্টার্নশিপ করে৷ অনেক রাজ্যে এটা চালু আছে৷ আমাদের রাজ্যে আমরা এটা চালু করছি না কেন? তাহলে ছেলেমেয়েরা একটা এক বছরের কাজ পাবে৷ দু’বছরের একটা প্রশিক্ষণ নিল৷ ওঁদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রামে চলে এল৷ ওঁদের বায়োডাটাটা ভাল হল এবং ওঁদের চাকরির ক্ষেত্রে সুবিধা হল৷ এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম৷ এটা করে দাও তো৷ প্রথমে বিশ্ববিদ্যালয়গুলি ধর৷’’

এরপর ছাত্রদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তোমরা ইন্টার্নশিপ করতে চাও তো? সরকার যদি তোমাদের দু’বছর করে সুযোগ দেয়, তোমরা সরকারি প্রকল্পে কাজ করলে, প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে গেলে, প্রচার করলে৷ আস্তে আস্তে তোমার কাজ হয়ে গেল৷ এই প্রকল্পটা আমি নতুন প্রজন্মের উৎসর্গ করতে চাই৷ এটা আজকে আমি বলে গেলাম৷ বিশ্ববিদ্যালয় থেকে এগুলি শুরু করতে৷’’

এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল-কলেজে ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগের বিষয়ে প্রাথমিক ভাবনার কথা জানিয়েছিলেন৷ মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক৷ এবার সেই বিতর্কের রেশ আরও খানিকটা বাড়িয়ে ইন্টার্ন শিক্ষক নিয়োগের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সৌজন্যে :- আজ বিকেল

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago