ঝাড়গ্রাম: মঙ্গলবার রাত্রি ৯টা ৪৮ মিনিট থেকে ৪৯ মিনিটের মধ্যে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঝাড়গ্রাম। ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভব করেছে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক ও বেলপাহাড়ি ব্লকের মানুষজন । জামবনি ব্লকের বেড়াগাড়ি গ্রামের বাসিন্দা পুলিন পাল বলেন, “বাড়ির মেঝেতে বসে টিভি দেখছিলাম । আমাদের এডবেস্টারের বাড়ি পুরো কেঁপে উঠলো । প্রায় এক মিনিটের বেশি সময় ধরে আমরা ভূমিকম্প অনুভব করেছি । মনে হচ্ছিল ঝাড়খণ্ডের দিক থেকে ভূমিকম্পটি এসে শিলদার দিকে চলে গেল”। ঝাড়গ্রাম শহরে এই ভূমিকম্প ৩০ থেকে ৪৫ সেকেন্ড পর্যন্ত অনুভব করেছেন অনেকেই । ঝাড়গ্রাম শহরের কদমকানন এলাকার বাসিন্দা কাপগাড়ি সেবা ভারতী মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগের হেড অফ দা ডিপার্টমেন্ট ডক্টর প্রণব সাহু বলেন,” রাত্রি ৯টা ৪৮ মিনিট থেকে ৪৯ মিনিটের মধ্যে ভূমিকম্প অনুভব করা যায় । ডাইনিং টেবিলের উপর রাখা জলের বোতল এবং শরবত ভর্তি গ্লাস কেঁপে ওঠে । সাথে সাথে হালকা কম্পন দিয়ে পুরো বাড়িও কাঁপতে থাকে” । তিনি আরো বলেন,”আমাদের পাশের রাজ্য ঝাড়খন্ড সহ পুরো এলাকাটি ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। ছোটনাগপুর মালভূমি এলাকায় প্রচুর খনিজ সম্পদ থাকার কারণে এবং প্রতিনিয়ত খনিজ সম্পদ উত্তোলনের জন্য এখানে মাঝে মধ্যে ভূমিকম্প হয়ে থাকে । ভূতাত্ত্বিক গঠনের কারণে ছোটনাগপুর মালভূমি এলাকা কে মৃদু ভূমিকম্পস্থল হিসেবে চিহ্নিত করা রয়েছে । কারণ ছোটনাগপুর মালভূমিল তলদেশে ভূ-গঠনিক পক্রিয়া মাঝে মধ্যেই চলতে থাকে এবং সেই সঙ্গে ছোটনাগপুর মালভূমির খনিজ সম্পদ উত্তোলনের ফলে ভূতাত্ত্বিক ভারসাম্যতা অসমতার সৃষ্টি হয় । তখনই এই ধরণের মৃদু ভূমিকম্পে হওয়ায় সম্ভাবনা থাকে । যদি ছোটনাগপুর মালভূমি এলাকায় এই ভূমিকম্পের উৎপত্তিস্থল হয় তাহলে এই ভূমিকম্পের মান রিকটার স্কেলে ৩ থেকে ৪ পর্যন্ত হতে পারে”। যদিও ভূমিকম্পের জেরে ঝাড়গ্রাম জেলা জুড়ে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…