
প্রতিবেদক: প্রদীপ দত্ত, শিলদা
১২০ জন দুঃস্থ কচিকাঁচাদের নিয়ে মেয়ের জন্মদিন পালন করলেন বেলপাহাড়ির মহকুমা পুলিশ আধিকারিক উত্তম গরাঁই। মঙ্গলবার রাতে
অগ্রণী উদ্যোগ সোসাইটির সহযোগিতায় শিলদা কমিউনিটি হলে অভিনব ভাবে জন্মদিনের অনুষ্ঠানটি হয়। এলাকার শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন উত্তমবাবু ও তাঁর পরিবার।কেক কাটার পর শিশুদের জন্য ছিল ভুরিভোজের আয়োজন। ১২০ জন শিশুর হাতে ড্রয়িং খাতা ও রং পেন্সিল তুলে দেন সস্ত্রীক এসডিপিও। ছিলেন বেলপাহাড়ি ও বিনপুর থানার দুই আইসি। অগ্রণী উদ্যোগ সোসাইটির সম্পাদক স্নেহাশিস দুর্লভ জানান, এই দুঃস্থ শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য এসডিপিও স্যার ও তাঁর পরিবারের প্রতি আমরা সকলেই আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…